Ocean Glow

✨ Welcome Our Online Store | 🎉 Get Special Offer For All Products | 📞 Cell: 01716-979728 | 💎 Exclusive Real Pearl & Imitation Jewellery

Frequently Asked Questions

০১. “ওশান গ্লো” কি?

  • “ওশান গ্লো” হাতে তৈরি মুক্তা এবং ইমিটেশন গহনার জন্য একটি বিশ্বস্ত অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান।

০২. আপনারা কী ধরনের গহনা অফার করেন?

  • মুক্তার মালা, মুক্তার কানের দুল, মুক্তার ব্রেসলেট, মুক্তার আংটি সহ সকল ধরনের এমিটিশন গহনা।

০৩. আপনাদের মুক্তাগুলো কি আসল?

  • হ্যাঁ, আমাদের সমস্ত মুক্তা বিশ্বস্ত সরবরাহকারীদের কাছ থেকে যত্ন সহকারে সংগ্রহ করা হয়, যা এর বিশুদ্ধতা এবং উৎকৃষ্ট গুণমান নিশ্চিত করে।

০৪. আমি কি আমার অর্ডার বাতিল বা পরিবর্তন করতে পারবো ?

  • আমরা ৬-১২ ঘন্টার মধ্যে শিপিং প্রক্রিয়া শুরু করি। তাই, আপনি যদি কোনো অর্ডার বাতিল বা পরিবর্তন করতে চান, অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গ্রাহক পরিষেবা বিভাগে জানান।

০৫. আমি একটি ত্রুটিপূর্ণ পণ্য পেয়েছি, এখন আমার কী করা উচিত?

  • আপনি পণ্যটি গ্রহণ করার পর, আমাদের ডেলিভারি টিম আপনাকে পণ্যটি যাচাই করার জন্য ১০ মিনিট অপেক্ষা করবে। যদি পণ্যটি নিয়ে আপনার কোনো সমস্যা থাকে, তবে আপনি আমাদের গ্রাহক পরিষেবা বিভাগে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে পণ্যটি ফেরত দিতে পারেন। পণ্যটি ত্রুটিপূর্ণ না হলে আমরা ফেরত গ্রহণ করি না।

০৬. ডেলিভারি হতে কত সময় লাগবে?

  • ঢাকার ভিতরে ০২ কার্যদিবসের মধ্যে এবং ঢাকার বাইরে ০5 কার্যদিবসের মধ্যে।

০৭. ডেলিভারি চার্জ কত?

  • ঢাকার ভিতরে ৬০ টাকা ও ঢাকার বাইরে ১৫০ টাকা

০৮. আমি আমার অর্ডারের জন্য কীভাবে অর্থ পরিশোধ করতে পারি?

  • আমরা দুই ধরনের পেমেন্ট অপশন গ্রহণ করি (ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট)। আপনি ক্যাশ অন ডেলিভারি সুবিধা নিতে পারেন, কারণ এটি সারা বাংলাদেশে প্রযোজ্য। ঢাকার ভেতরে অর্ডার করা পণ্য(গুলি) হোম ডেলিভারি দেওয়ার পর আমাদের ডেলিভারি এজেন্ট নগদ টাকা সংগ্রহ করবে এবং ঢাকার বাইরের গ্রাহকদের পণ্য(গুলি) সংগ্রহ করার আগে কুরিয়ার সার্ভিসকে বকেয়া টাকা পরিশোধ করতে হবে। 

০৯. কোনো গোপন/অতিরিক্ত খরচ লাগবে কি?

  • বাংলাদেশের মধ্যে ডেলিভারির ক্ষেত্রে কোনো গোপন খরচ বা অতিরিক্ত শিপিং চার্জ নেই। ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে উল্লেখিত মোট মূল্যই চূড়ান্ত।

১০. আপনারা কি কোনো অতিরিক্ত ছাড় দেন?

  • অনলাইন ব্যবসায় আমাদের কোনো অতিরিক্ত খরচ না থাকায়, ছাড় সবসময়ই থাকে। আমরা সৎ ও প্রতিযোগিতামূলক মূল্যের মাধ্যমে এই সুবিধাটি আমাদের সকল গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি।
Scroll to Top